ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই।

পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। খবর-পার্সটুডের।

আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এতোমধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

আল কানু আরও বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

আপডেট সময় ১১:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১