ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

রাখাইনে সেনা অভিযান বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারকে অবশ্যই রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধ করতে হবে। মঙ্গলবার নিউ ইয়র্কে সাধারণ পরিষদের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেছেন। রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে গুতেরেস বলেন, এদের পরিচয়ের বিষয়টি দীর্ঘদিন ধরে অমিমাংসিত রয়েছে। এসময় তিনি রাখাইনে অবাধে মানবিক ত্রান প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

১৯৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে দেওয়া ভাষণে গুতেরেস উত্তর কোরিয়া ও এর ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ঘনীভূত সংকট রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, ‘এখন রাষ্ট্রনায়কোচিত আচরণের সময়। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যুদ্ধের পথে হাঁটতে পারি না।’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সাবেক প্রধান গুতেরেস শরণার্থী প্রসঙ্গে বলেন, ‘শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের যখন প্রতারিত ও বলির পাঠা হতে দেখি এবং নির্বাচনে সুবিধা অর্জনের জন্য রাজনৈতিক নেতাদের যখন তাদের ব্যবহার করতে দেখি তখন বেদনা অনূভব করি।’

তিনি বলেন, ‘আপনাদের অনেকের মতো আমি নিজে একজন শরণার্থী। তবে কেউ আশা করে না যে আমি জীবনের ঝুঁকি নিয়ে ছিদ্রযুক্ত নৌকায় সাগর পাড়ি কিংবা ট্রাকের পেছনে করে মরুভূমি পাড়ি দিয়ে জন্মভূমির বাইরে চাকরি খুঁজতে যাব। বৈশ্বিক ধনীরা নিরাপদ অভিবাসনকে সীমিত করতে পারেন না।’

গুতেরেস তার ভাষণে জলবায়ু পরিবর্তন ইস্যুতেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি কার্বন নির্গমন কমাতে বিশ্ব নেতাদের সর্বোচ্চ আকাঙ্খা নিয়ে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

রাখাইনে সেনা অভিযান বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০২:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭