ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ৮০ শতাংশ দৃষ্টি হারালেন গায়িকা পরমা

আকাশ বিনোদন ডেস্ক :

কোভিড থেকে এখনই সাবধান হোন। করোনা হওয়ার পর আপনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু অঙ্গহানি হতে পারে আপনার।

কোনোরকম উপসর্গ ছাড়াই বড় ক্ষতি হতে পারে। গত একসপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে।

এমনই এক ফেসবুক পোস্ট করেছেন বাংলার প্রখ্যাত গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, হালকা করোনার সিম্পটম দেখা গেছিল তার মধ্যে। করোনা মুক্ত হওয়ার পর তার একচোখের দৃষ্টি চলে গেছে ৮০ শতাংশ।

পরমার কথায়, গত সপ্তাহে হঠাৎই জ্বর আসে। চিকিৎসক মণীষ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর নানা টেস্ট করান। তাতে কোনোরকম সংক্রমণ ধরা পড়েনি। তবে গত শুক্রবার আচমকাই বাম চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখে কোনো ব্যথা ছিল না। এমনকি চোখ থেকে জলও পড়েনি। শুধু চোখটা ভার ভার অনুভব করছিল। তারপর থেকেই আর বাঁ চোখে দেখতে পাচ্ছেন না।

পরে কলকাতার বিখ্যাত রেটিনা বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। গায়িকার কাছ থেকে বিবরণ শুনে এবং চোখের পরিস্থিতি দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় পরমাকে।

এর পরেই পরমা ফেসবুকে লিখেছেন যে, তিনি ভিকেএইচ সিনড্রোম নামে এক অসুখে ভুগছেন। যার জন্য চিরতরে দৃষ্টিহীনও হতে পারে কোনো মানুষ।

গায়িকার মন্তব্য, আমার পারিবারিক চিকিৎসককে এর আগে এত চিন্তিত আগে কখনও দেখিনি। একাধিকবার তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, ‘কী করে বাঁধালে এই অসুখ?’ এরপর তড়িঘড়ি আমার চোখের অপারেশন হয়। চোখের মণি থেকে ফ্লুয়িড নিয়ে নানারকম টেস্ট করা হচ্ছে। ঠিক কোন সংক্রমণের জন্য এই পরিস্থিতি? সেটা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। আদৌ সেরে উঠবো কিনা জানি না। আপনারা সাবধানে থাকুন এবং আমার জন্য প্রার্থনা করুন।

তবে পরিবারের তরফে বলা হয়েছে, চিকিৎসক জানিয়েছেন পরমার চোখের এই সমস্যা সাময়িক। টানা চিকিৎসায় আগামী দিনে আবার আগের মতোই দৃষ্টিশক্তি ফিরে পাবেন গায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় ৮০ শতাংশ দৃষ্টি হারালেন গায়িকা পরমা

আপডেট সময় ০৬:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১