ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমার বিশ্বাস নুসরাত ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে : রাজ

আকাশ বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এমন খবর সামনে আসার পর থেকেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজকে নুসরাতের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নুসরাত খুব বুদ্ধিমান মেয়ে। আমার তো ওকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান বলেই মনে হত। কিন্তু যখন ও ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অব মাইন্ডে হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস, কোনটা কোথায় বলা উচিত, সেটা ও খুব ভালো করে জানে। ও একজন সাংসদ, একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে। যদিও এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।’

এদিকে, নুসরাতের সন্তানের বাবা কে? এ প্রশ্নেই যখন সরগরম নেটদুনিয়া। তখনও সেসবে কান না দিয়ে নিন্দা-সমালোচনার মধ্যেও নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করছেন। সমালোচনায় যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিলেন। আর ছবিটি পোস্ট হওয়ার পর নতুন করে আবার নুসরাতের সন্তানের পিতৃপরিচয়ের খোঁজ শুরু করেছে নেটিজেনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বিশ্বাস নুসরাত ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে : রাজ

আপডেট সময় ১০:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১