ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিগ বসে’ মুখোমুখি হচ্ছে সুশান্তের দুই প্রেমিকা

আকাশ বিনোদন ডেস্ক :

মুম্বাইয়ে নিজের বাসা থেকে উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর আলোচনায় আসে দুই প্রেমিকা রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। তবে তারা সরাসরি কখনও একে অপরের মুখোমুখি হয়নি।

তবে এবার তাদের মুখোমুখি করতে যাচ্ছে সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’। বলিউডে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত অঙ্কিতার সঙ্গে প্রেম ছিল সুশান্তের। আর রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল ২০১৯ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু সুশান্তের আত্মহত্যার পর দুজনের জীবন নিয়েই কাটাছেঁড়া চলে। একদিকে সুশান্তর মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। অন্যদিকে অভিনেতার মৃত্যুকে পুঁজি করায় আক্রমণের শিকার হন অঙ্কিতা।

অনলাইনে আক্রমণের শিকার এই দুই অভিনেত্রীই এখন পর্দায় এক জোট হতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
‘বিগ বস ১৫’ শুরু হবে অক্টোবরে। প্রতিযোগী তালিকায় রিয়ার নাম শোনা যাচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা সে কথা জানা যায়নি। সম্প্রতি অনলাইনে পাওয়া তালিকায় অঙ্কিতার নাম দেখা গেছে।

শোনা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এখনো কোনও জবাব দেননি। তিনি যদি রাজি হন, তবে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ‘বিগ বস’-এর ঘরে দেখা যাবে একসঙ্গে।

এই দুই তারকা ছাড়া তালিকায় নাম রয়েছে ‘কসৌটি জিন্দেগি কে’-খ্যাত অভিনেতা পার্থ সামথান ও ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেত্রী দিশা ভাখানির। গোবিন্দর ভাগনে ক্রুষ্ণা অভিষেকও অংশ নিতে পারেন ‘বিগ বস’-এ। ‘বিগ বস ১৪’-এর প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্যর বান্ধবী দিশা পরমার এবং ‘জামাই রাজা’র নায়িকা নিয়া শর্মাকেও প্রস্তাব দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিগ বসে’ মুখোমুখি হচ্ছে সুশান্তের দুই প্রেমিকা

আপডেট সময় ১০:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১