ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্পানীগঞ্জে ফের আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে ফের আওয়ামী লীগের দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানও ফেসবুক লাইভে এসে এ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেন।

এ নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী। আজ বিকালে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার করার ঘোষণা দেয় দুপক্ষ। বুধবার রাতে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখানে রাহাতের বাসা থানা থেকে ১০ ফুট দূরত্ব হলেও পুলিশের ভূমিকা রহস্যজনক। প্রতিবাদসভায় কোনো বাধা এলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মঞ্জু।

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানও ফেসবুক লাইভে এসে বলেন, এমপি একরাম বাহিনীর তাণ্ডব ও অস্ত্র প্রদর্শনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর বলেন, সব বিষয় প্রশাসন অবগত রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হবে এমন কিছু কাউকে করতে দেওয়া হবে না। পুলিশ-র্যা ব, মাজিস্ট্রেট মোতায়েন থাকবে ঘটনাস্থলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোম্পানীগঞ্জে ফের আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১