ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে বিলের মধ্যে ব্যবসায়ীর গলাকাটা লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর সদর উপজেলার একটি বিল থেকে মজিবুর রহমান মজু খাঁ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বিলের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

মজিবুর রহমান চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্য বাখরপুর গ্রামের অলিউল্লা খাঁ’র ছেলে। বাখরপুর গ্রামে চা ও মুদি দোকানের ব্যবসা করতেন তিনি।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে বাড়ির কাছে বিলের মধ্যে মাছ ধরার চাঁই বসাতে গিয়ে নিখোঁজ হন মজিবুর। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্ত্রী ও স্বজনরা তাকে খুঁজতে বিলের মধ্যে যায়। সেখানে গিয়ে মজিবুরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ তা জানাতে পারেনি। মজিবুরকে হত্যার পেছনে কারা জড়িত থাকতে পারে তা স্পষ্ট করতে পারেননি স্বজনদের কেউই।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, কে বা কারা মজিবুরকে হত্যা করেছে তা জানা যায়নি। আমরা লাশটি উদ্ধার করেছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে বিলের মধ্যে ব্যবসায়ীর গলাকাটা লাশ

আপডেট সময় ০৯:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১