ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী

পিএসএল: ১০ জন নিয়ে ফিল্ডিং করলো পেশোয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমেনেটর ম্যাচে ঘটে গেল অদ্ভুত কাণ্ড। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমি পাক্কা তিন ওভার ফিল্ডিং করলো ১০ জন নিয়ে। পেসার মোহাম্মদ ইরফানের ইনজুরি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে অতিরিক্ত ফিল্ডার মাঠে নামতে পারেনি পেশোয়ার।

ম্যাচের ১১তম ওভারে নিজের বোলিং স্পেল শেষ করতে আসেন ইরফান। প্রথম বল করার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিরতি দিয়ে বোলিং করে নিজের ওভার শেষ করেন বাঁহাতি পেসার। এরপর মাঠ থেকে উঠে যান। ১২তম ওভারে সীমানার কাছে তার পায়ের চিকিৎসা দেওয়া হয়। এ সময়ে ফিল্ডিংয়ে নামেন হায়দার আলী। ওভার শেষে আম্পায়ার আলীম দার ফিল্ডার হায়দার আলীকে মাঠ থেকে উঠে যেতে বলেন। কারণ খেলায় দেরি হচ্ছিল। কিন্তু মাঠে নামতে পারেননি ইরফান। ফলে ১৩তম ওভারে ১০ জন নিয়ে ফিল্ডিং করে পেশোয়ার। ১৪তম ওভারে অতিরিক্ত ফিল্ডার নামানোর আবেদন করেছিল পেশোয়ার। কিন্তু আলীম দার কোনোভাবেই ইরফানের ইনজুরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এজন্য অতিরিক্ত ফিল্ডারকে মাঠে নামতে দেননি। ১৫তম ওভারেও একই অবস্থা।

১৬তম ওভারে আম্পায়ারের সঙ্গ দীর্ঘ আলাপ করেন পেশোয়োরের অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। এরপর হায়দার আলীর পরিবর্তে খালিদ উসমানকে মাঠে নামতে অনুমতি দেন তিনি।

ইনজুরি নিয়ে ইরফান নাটক করছিলেন কি না তা নিশ্চিত হতেই আলীম দার অতিরিক্ত ফিল্ডার মাঠে নামার অনুমতি দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পিএসএল: ১০ জন নিয়ে ফিল্ডিং করলো পেশোয়ার

আপডেট সময় ০৮:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১