ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইডেনের সঙ্গে বৈঠকে ‘নতুন যুগের’ সূচনা হয়েছে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি পরিবর্তনে বিশ্বাসী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার প্রথম বৈঠকে গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের’ দুয়ার খুলেছে।

জানা যায়, তুর্কি-মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে চলে যাওয়ায় গত সপ্তাহে ন্যাটো সম্মেলনের ফাঁকে রাষ্ট্র প্রধান হিসেবে এটি ছিল এ দুই নেতার প্রথম বৈঠক। তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোগানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে।

তবে কেবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দু’দেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে আমরা একটি নতুন যুগের দুয়ার খুলে দিয়েছি। আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ভিত্তি।’

তিনি বলেন, ‘বাইডেনের সাথে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাইডেনের সঙ্গে বৈঠকে ‘নতুন যুগের’ সূচনা হয়েছে: এরদোগান

আপডেট সময় ০৭:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১