ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী অর্থবছরে অনেকগুলো চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী অর্থবছরে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তবে এই চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপ দেবো। এজন্য অনেক কর্মসূচি আছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৩ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একথা বলেন।

বাজেট ঘাটতি বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘ থেকে বলা হয়েছে ঘাটতি বাজেট যেন বেশি থাকে। এজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়েছে। তবে ঘাটতি বাজেট বাস্তবায়ন করা মোটেও কঠিন হবে না।

বাজেটে কালো টাকা সাদা করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি মাসের ২৯ তারিখ বা অর্থবিল পাস হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে এ নিয়ে কিছু বলা যাবে না।

রিজার্ভ চুরি ও তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ঋণ চাওয়া নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, তাদের চিঠি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তাদের চিঠি হাতে এলে সব কিছু বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী অর্থবছরে অনেকগুলো চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১