ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

বিএনপি অসুস্থ দল: খালিদ মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে অসুস্থ দল বলে আখ্যা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দিনাজপুরের বিরলে পূজা উদযাপন কমিটি আয়োজিত এক সভায় তিনি আরো বলেন, আগে খালেদার কুপুত্র তারেক অসুস্থ ছিল, পরে খালেদা জিয়া অসুস্থ, এ দলটাই অসুস্থ। এ দলটি বাংলাদেশের পচন অংশ। এটা না কাটলে দেশের জন্য মহামারী হয়ে উঠবে।

তিনি বলেন, ৩৫ জেলায় বন্যা, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে যখন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করছে, বিএনপি নেত্রী তখন অসুস্থতার অজুহাতে লন্ডনে। একবারও দেশের মানুষের কথা চিন্তা করেন নাই।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মানবিক আচরণ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, একাত্তরে বাংলাদেশের কোটি মানুষ ভারতে শরণার্থী ছিল। সে সময় নারী-শিশুসহ বাংলাদেশের ১৫ লাখ শরণার্থী জীবন দিয়েছিল। মুক্তিযুদ্ধের সে মানবিকতার শিক্ষা থেকেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে স্বাধীন ভাবে জীবন ধারণ করবে, উৎসব উদযাপন করবে- এটাই বাংলাদেশের সৌন্দর্য, এটাই মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনায় বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের আপন করে নিয়েছে। খালিদ বলেন, সারা পৃথিবীর মানবিকতা যখন মুখ থুবড়ে দাঁড়িয়েছে; তখন মাথা তুলে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। আজকে সারা বিশ্বের মানবিক নেতার নাম শেখ হাসিনা।

বিরল পূজা উদযাপন পরিষদের সভাপতি জগেন্দনাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীর, পরিষদের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সশীল চন্দ্র রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। এর বিকেলে বোচাগঞ্জ উপজেলায়ও অনুরূপ অনুষ্ঠানে সরকারি অর্থ ও শাড়ী-লুঙ্গি বিতরণ করেন। বেচাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, স্বাধীন চন্দ্র রায়, মেয়র আব্দুস সবুর, আফছার আলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় পরিবর্তন

বিএনপি অসুস্থ দল: খালিদ মাহমুদ

আপডেট সময় ০২:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭