ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ে সফরে টাইগারদের ‘টিম লিডার’ থাকছেন না সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ‘টিম লিডার’ হিসেবে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে এই ভূমিকায় থাকছেন না তিনি।

বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে।

ক্রিকেটারদের অভাব-অভিযোগ এবং সমস্যা সমাধানে বিভিন্ন সফরে একজন করে ‘টিম লিডার’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ক্রিকেটবিশ্বে এমন কোনো উদাহরণ বাংলাদেশেই প্রথম। নিউজিল্যান্ড সফর দিয়ে এই পদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ওই সফরে টিম লিডার হয়ে গিয়েছিলেন বিসিবির সিনিয়র পরিচালক জালাল ইউনুস। এরপর শ্রীলঙ্কা সফরে যান বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ। এবার জিম্বাবুয়েতে আসতে পারে নতুন কারো নাম।

আগামী ২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা শুরু করার কথা টাইগারদের। বিসিবি সূত্রে জানা গেছে, ওই সফরে খালেদ মাহমুদ সুজন আর টিম লিডার থাকছেন না। তার বদলে টিম লিডার হিসেবে যাবেন বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিষয়টি অবশ্য এখনও নিশ্চিত নয়। তবে জানা গেছে, খুব শিগগিরই নতুন টিম লিডারের নাম ঘোষণা করা হবে।

জিম্বাবুয়ে সফরে ৭ জুলাই প্রথম টেস্ট শুরুরও সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। তবে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সফর নিশ্চিত বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

জিম্বাবুয়ে সফরে টাইগারদের ‘টিম লিডার’ থাকছেন না সুজন

আপডেট সময় ০৯:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১