ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কচুক্ষেতে পায়ের খণ্ডিত অংশ, এক কিমি. দূরে মাথাবিহীন নারীর দেহ

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাত্রাপাশা এলাকায় কচুক্ষেতে থেকে মানুষের খণ্ডিত পায়ের দুটি অংশ উদ্ধারের একদিন পর এক কিলোমিটার দূরে মাথাবিহীন এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তবে মাথা এখনো উদ্ধার করা যায়নি। মাথার খোঁজ করতে সোমবার থেকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা এলাকার দক্ষিণ পাচাউন গ্রামে এক কৃষকের কচুক্ষেতে মানুষের কোমর থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচ অংশের অপর অংশের টুকরো পাওয়া যায়।

লাশের ওই অংশ পাওয়ার পর মঙ্গলবার সকালে ওই ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে উত্তর বৌলাছড়া নামক স্থানে মাথাবিহীন এক নারীর কোমর পর্যন্ত দেহ উদ্ধার করা হয়। লাশের পরনে অন্তর্বাস ছিল। গত দুই দিন থেকে পুলিশ এ ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি।

এখন পর্যন্ত উপজেলায় কোনো মানুষ নিখোঁজ হওয়ারও সন্ধান পাওয়া যায়নি। এভাবে লাশের খণ্ডিত অংশ উদ্ধারে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সবার সহযোগিতা নিয়ে তদন্তে নেমেছে। এছাড়াও আশপাশের থানায়ও খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কচুক্ষেতে পায়ের খণ্ডিত অংশ, এক কিমি. দূরে মাথাবিহীন নারীর দেহ

আপডেট সময় ০৯:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১