ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :

গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের পর অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মাস ছয়েক আগে বনানী ক্লাবে এক তারকা দম্পতি আয়োজিত একটি অনুষ্ঠানে পরীমনি যোগ দেন।

তখন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ক্লাবে ভাঙচুর চালান।

এ বিষয়ে বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, অভিনেত্রী পরীমনি বনানী ক্লাবের সদস্য না। মাস ছয়েক আগে এক তারকা দম্পতির অনুষ্ঠানে বনানী ক্লাবে এসেছিলেন তিনি। সামান্য ঘটনার জের ধরে সেখানে ভাঙচুর চালিয়েছিলেন। অন্য তারকাদের মতো পরীমনিও অতিথি হিসেবে ক্লাবে এসেছিলেন।

তিনি বলেন, বনানী ক্লাবে পরীমনির ভাঙচুরের বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির বিষয়ে নানা ঘটনা বেরিয়ে আসার পর ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়। আমরা তাদের কাছ থেকেই জানতে পেরেছি।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বনানী ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনও কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে তা তদন্ত করে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় ১১:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১