ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

ভারতের বিপক্ষে ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কাইল জেমিসন

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংসকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। তিনি মাত্র ৩১ রানে খরচ করে তুলে নেন পাঁচ উইকেট। ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করার পথে জেমিসন বেশ কয়েকটি দুরন্ত রেকর্ড গড়েন। দেখে নেওয়া যাক সেই তালিকা:-

১. ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া কিউয়ি বোলারে পরিণত হলেন জেমিসন। অষ্টম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে জেমিসনের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৪। সাউদাম্পটনে রোহিত, কোহলি ও পন্তের উইকেট নিয়ে তিনি ৪২টি উইকেটে পৌঁছনো মাত্রই জ্যাক কাউয়ির ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। ১৯৩৭ থেকে ১৯৪৯ পর্যন্ত কাউয়ি ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৪১টি উইকেট নিয়েছিলেন।

২. নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের আটটি টেস্টে ৫ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জেমিসন। রোহিত, কোহলি ও পন্ত ছাড়া সাউদাম্পটনে জেমিসন আউট করেন ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে।

৩. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একমাত্র বোলার হিসেবে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন জেমিসন। তিনি পিছনে ফেলে দেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও ন্যাথান লিয়নকে। তিনজনেই উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

৪. ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে সবথেকে কৃপণ কিউয়ি বোলারে পরিণত হন জেমিসন। তিনি সাউদাম্পটনে ওভার প্রতি ১.৪০ রান খরচ করেছেন। এতদিন এই রেকর্ড ছিল রিচার্ড হ্যাডলির নামে। ১৯৮১ সালে হ্যাডলি ভারতের বিরুদ্ধে টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ওভার প্রতি ১.৪২ রান খরচ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

ভারতের বিপক্ষে ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কাইল জেমিসন

আপডেট সময় ০৬:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১