ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন রেকর্ড গড়লেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস করতে নেমে ইতিহাসে নাম লেখালেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক এখন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

ভারতের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক কোহলি ছাড়িয়ে গেছেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এতদিন ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার রেকর্ডটি কোহলির সম্পূর্ণ একার হয়ে গেল। ভারতের ক্রিকেটে এই দুজনের পর টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ধোনি চোট পাওয়ায় প্রথমবার সাদা পোশাকে অধিনায়ক হন কোহলি। সেই টেস্টে দল হারলেও কোহলি দুই ইনিংসে খেলেন ১১৫ ও ১৪১ রানের ইনিংস। একই সিরিজে বক্সিং ডে টেস্ট খেলে হুট করেই ধোনি সাদা পোশাক চিরদিনের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নেন। তখন কোহলিকেই পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করা হয়। নিয়মিত অধিনায়ক হিসেবেও তিনি প্রথম ইনিংসে খেলেন ১৪৭ রানের ইনিংস।

শুধু ভারত নয়, এশিয়ার দেশগুলোর মধ্যে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও কোহলি সবার ওপরে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক দুইজনেই নেতৃত্ব দিয়েছেন ৫৬ টেস্টে। আবার সব দেশ মিলিয়ে কোহলির অবস্থান ছয় নম্বরে। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক গ্রায়েম স্মিথের দখলে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ১০৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এরপর আছেন যথাক্রমে- অ্যালান বোর্ডার (৯৩), স্টিভেন ফ্লেমিং (৮০), রিকি পন্টিং (৭৭), ক্লাইভ লয়েড (৭৪)।

এদিকে বৃষ্টির কারণে একদিন দেরিতে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড। আর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নেমেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনের খেলা চলছে। আর তাতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে ভারত। কোহলি ব্যাট করছেন ১০ রানে (৪৪ বলে খেলে) এবং চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন ৮ রানে (৪৮ বলে খেলে)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নতুন রেকর্ড গড়লেন কোহলি

আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১