ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কদমতলীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) সকালে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।

জানা যায়, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।

ডিসি শাহ ইফতেখার আহামেদ জানান, এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মেহজাবিনের ছেলে মারজানকে (৫) বিষ খাওয়ানো হলেও সে মোটামুটি ভালো আছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন, নিজের স্বামী ও ছেলেকে বিষপান করিয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শফিকুল ও তার ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কদমতলীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১