ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ১ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিচে থাকলেও প্রাইজমানি হিসেবে ১ লাখ ডলার পাবে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাউদাম্পটনে আগামীকাল শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে।

প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসেবে জয়ী দলকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দণ্ডও দেওয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ওই বিশেষ দণ্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল। আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন ভাগ করে দণ্ড নিজেদের কাছে রাখবে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড।

এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দলের জন্য প্রাইজমানি সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল পাবে সাড়ে ৩ লাখ ও ৫ নম্বরে থাকা দলের থাকছে ২ লাখ ডলার প্রাইজমানি। এছাড়া ষষ্ঠ থেকে নবম দল পাবে ১ লাখ ডলার করে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থান রয়েছে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে আছে পাকিস্তান। টেবিলের ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ১ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১