ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে ‌পুরো গ্রাম পুড়িয়ে দিল সেনাবাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্থানীয় গেরিলাদের সঙ্গে সংঘর্ষের পরে মিয়ানমারের মধ্যবর্তী একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে কমপক্ষে দুজন মারা গেছেন।

বাসিন্দারা বিবিসিকে বলেছেন, মঙ্গলবার কিন মা গ্রামে আক্রমণ চালায় সেনাবাহিনী। গ্রামের ২৪০টি বাড়ির মধ্যে ২০০টি সম্পূর্ণ ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তারা। সরকারবিরোধী স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর সেনাবাহিনী গ্রামটিতে হামলা চালায়।

মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ড্যান চাগ এই হামলার নিন্দা জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘সেনা সদস্যরা মাগওয়ের একটি পুরো গ্রাম পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এতে সেখানকার বৃদ্ধ বাসিন্দারাও নিহত হয়েছেন। সামরিক বাহিনী যে ভয়ংকর অপরাধ করে চলেছে, এই ঘটনার মাধ্যমে তা আবারও প্রদর্শিত হলো এবং এটাও প্রমাণিত হয়েছে যে- মিয়ানমারের মানুষের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।’

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য এই ঘটনার জন্য স্থানীয় ওই গোষ্ঠী ‘সন্ত্রাসী’ উল্লেখ করে তাদের দায়ী করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে ‌পুরো গ্রাম পুড়িয়ে দিল সেনাবাহিনী

আপডেট সময় ১২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১