ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম মুখোমুখি বৈঠকে বাইডেন-পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময় বেলা একটায় সুইজারল্যান্ডের জেনেভায় ভিলা লা গ্রেঞ্জ-এ শুরু হওয়া দুই বিশ্বনেতার এই দ্বিপক্ষীয় বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিএনএন জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভও দুই শীর্ষনেতার সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছেন। বাইডেন আর পুতিন জেনেভাতে পৌঁছানোর পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট গাই পার্মেলিন।

জেনেভাতে পৌঁছেই বৈঠকের উদ্যোগ নেওয়ার জন্যে মার্কিন কূটনীতিকদের ধন্যবাদ জানিয়েন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এখনও দুই দেশের মধ্যকার সম্পর্কে অনেকগুলো বিষয় জমে আছে। এর জন্য সর্বোচ্চ স্তরের বৈঠকের প্রয়োজন। আমাদের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী। অন্যদিকে সম্মেলন শুরুর আগে বাইডেন জানান, তার প্রশাসন দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে কাজ করবে।

প্রভাবশালী দুটি দেশের দুই নেতা এমন সময় বৈঠকে বসেছেন, যখন তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অস্ত্র নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে র‌্যানসমওয়্যার অ্যাটাকসহ বেশ কিছু বিষয়ে এদিন আলাপ হতে পারে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসন, ভিন্নমতাবলন্বীদের কারাবাসসহ অন্যান্য ইস্যু নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন বাইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম মুখোমুখি বৈঠকে বাইডেন-পুতিন

আপডেট সময় ১১:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১