ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার বাচ্চার বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু? এবার আবীরকে নিয়ে নুসরাত-চর্চা

আকাশ বিনোদন ডেস্ক :

ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত জাহান ও আবীর চট্টোপাধ্যায়। ছবিতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সেই ছবির গল্পে দেখা যায় ‘স্মিতা সান্যাল’ অর্থাৎ নুসরাতের চরিত্র পরকীয়ায় জড়িয়ে পড়ে। সেই ছবির প্রসঙ্গ টেনে এবার তৈরি হল নতুন মিম। আবীরকেও নিয়ে আসা হল নুসরাত-চর্চায়। ফের নুসরাতের অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে শুরু হল কাঁটাছেড়া।

জনৈক নেটাগরিক আবীর চট্টোপাধ্যায় ও নুসরাত জাহানের ‘ডিকশনারি’ ছবির দৃশ্য নিয়ে তার ওপর আবীরের সংলাপ লিখেছেন, “বলুন কীভাবে আপনার সাহায্য করতে পারি?”, প্রশ্নের উত্তরে নুসরাতের সংলাপে লেখা হয়েছে, “আমার বাচ্চার আসল বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু?”

যেহেতু আবীর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন তাই নেটাগরিক তার পোস্টে আবীরকে ব্যোমকেশ বলেই উল্লেখ করেছেন। এই পোস্ট নিয়ে নেটাগরিকদের একাংশ বলেছেন, বিয়ে বাড়ি গিয়েই হ্যাংলার মতো খেয়ে না নিয়ে আগে দেখা উচিত সেটা বিয়ে বাড়ি নাকি ‘লিভ টুগেদার পার্টি’।
অনেকে আবার নুসরাতের জীবনের সঙ্গে তুলনা করেছেন তাপসী পান্নুর নতুন ছবি ‘হাসিন দিলরুবা’-র।

তৈরি হয়েছে আরও একাধিক মিম। এক জন নেটাগরিক ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, নুসরাতের বিয়ে সব ক্যান্সেল’। নেটমাধ্যমে আবার বিভিন্ন ব্যক্তি জনৈক নেটাগরিকের ভাইরাল পোস্টটিতে নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন, “যশের কাছে হেরে গেলেন নিখিল”।

আবার কেউ বলছেন, “বিয়েকে কারণ হিসেবে দেখিয়ে দু’দিন পর লোকসভার শপথ অনুষ্ঠানে গেলেন, এ তো পার্লামেন্টেরও অপমান।”

মন্তব্যকারীদের সিংহভাগ বলেছেন, পরীক্ষা বাতিল হলেও সব বিষয়ের ফল প্রকাশিত হবেই। কেউ আবার লিখেছেন, বিয়ে নয় বিচ্ছেদও বাতিল। কেউ আক্ষেপ প্রকাশ করেছেন আমন্ত্রণ না পাওয়ার জন্য।

কিছু দিন আগে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান এক বিবৃতির মাধ্যমে বলেছিলেন, “নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।”

নুসরাতের এই বক্তব্যের পর তাকে নিয়ে নানা রকমের মিমে ভরেছে নেটমাধ্যমের দেওয়াল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার বাচ্চার বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু? এবার আবীরকে নিয়ে নুসরাত-চর্চা

আপডেট সময় ১১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১