ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার তত্ত্বাবধায়ক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা তত্ত্বাবধায়ক রেদাউনুল করিমকে (৪২) গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার রেদাউনুল করিম ওই উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক।

বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ওই শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে তথ্য রয়েছে, গ্রেফতার মাদ্রসা তত্ত্বাবধায়ক দীর্ঘদিন ধরে শিশুদের ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের মত কুরুচিপূর্ণ কার্যকলাপ করে আসছিলো। রেদাউনুল করিম মাদ্রাসার সকল শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার তত্ত্বাবধায়ক গ্রেফতার

আপডেট সময় ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১