ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৮ ও ২১৮৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৭৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টি কোম্পানি কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রীণডেল্টা, রিপাবলিক ইন্স্যুরেন্স, লুব-রেফ ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৭৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯০ কোটি ৬৬ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

আপডেট সময় ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১