ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রুটিযুক্ত নির্বাচন আর মেনে নেয়া হবে না, প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ থাকবে : সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের ভূমিকা চরম অবস্থায় আছে। যদি সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ না থাকে, প্রিজাইডিং অফিসারের কাছে নির্দেশ রয়েছে, নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

কোনও ত্রুটিযুক্ত নির্বাচনে আমরা যাবো না। যদি কোনও ত্রুটি থাকে তাহলে নির্বাচন কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন, পৌরসভা ও সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাবে। কোনও দুর্বৃত্তকে নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে দেওয়া হবে না’।

বুধবার (১৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

লক্ষ্মীপুরে নির্বাচন তদারকির জন্য নয়, করোনাকালীন ও বৈরি আবহাওয়ায় ঝুঁকি নিয়ে যে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এসেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। কেন করেনি তাতো আমি বলতে পারবো না। নির্বাচন কমিশনের কাজ হলো ম্যানেজমেন্ট করা। এখানে প্রার্থী কারা দেবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এতে আমরা কিছু করতে পারি না।

নির্বাচন কমিশনার বলেন, বুথের মধ্যে অন্য লোক গিয়ে দাঁড়িয়ে থাকে, এটাতো সম্ভব না। এগুলো কখনো অ্যালাউ করা হয় না। ইভিএমে ভোটের ক্ষেত্রে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ওপর আস্থা রাখতে হবে। তাদের ওপর অনাস্থা রাখলে চলবে না। তাদেরকে বিশ্বাস করতে হবে। একজজর ভোট আরেকজনে দিয়ে দেবে, এটা সম্ভব না।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম-সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এএইএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রুটিযুক্ত নির্বাচন আর মেনে নেয়া হবে না, প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ থাকবে : সিইসি

আপডেট সময় ০৬:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১