ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি ভোটে এলে ভালো হতো: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ইতিমধ্যে জানিয়েছে। দলটি ভোটে অংশ নিলে ভালো হতো বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তবে নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রত্যেক দলের নিজস্ব ব্যাপার, এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানান তিনি।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এতে সভাপতিত্ব করেন।

সিইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নির্বাচনের মতো হবে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা। এখনো কারা প্রার্থী দেবে, কোন রাজনৈতিক দল নির্বাচনে আসবে, এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’

ইভিএমে ভোটগ্রহণ ক্রুটিমুক্ত হয় জানিয়ে সিইসি বলেন, ‘ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ সুন্দর হয়। সেখানে জাল ভোটের সুযোগ থাকে না। এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ইভিএমে ক্রুটি ধরতে পারেনি। ইভিএমে ভোটগ্রহণ সবচেয়ে নিরাপদ।’

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে জানিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ বা স্থগিত করা হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর ঠিক হবে না বলে মনে করেন সিইসি। এ বিষয়ে তার কোনো সমর্থন নেই বলে জানান।

২১ জুন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভা করেন সিইসি। পরে বিকালে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় নির্বাচন কমিশনের উপপরিচালক আইডিইএ ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ, পুলিশ সুপার ড.এইেচএম কামরুজ্জামান, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি ভোটে এলে ভালো হতো: সিইসি

আপডেট সময় ০৫:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১