ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী।

ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে। খবর বিবিসির।

এর আগে টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন।

মঙ্গলবার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পতাকা মিছিল করে। এই নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা এবং খান ইউনূস শহরে তাদের জঙ্গিবিমানগুলো হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে- যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করত।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়। তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ০১:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১