ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬ জাতি নিয়ে আঞ্চলিক নিরাপত্তাবলয় গড়বেন এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার আজারবাইজান সফর করেছেন। এ সময় তিনি তুরস্কসহ ৬টি দেশ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তার বলয় গড়ার ওপর জোর দেন।

এরদোগান বলেন, এ অঞ্চলে একটি নিরাপত্তাবলয় গড়তে তিনি তুরস্ক, রাশিয়া, ইরান, আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়াকে নিয়ে একটি প্লাটফরম তৈরি করতে চান।

২৮ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক সুসা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করেন এরদোগান।

তিনি সুসা এলাকা পরিদর্শন করে এর পুনর্গঠনের আশ্বাস দেন। এ সময় তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের ইলহাম আলিয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি সামরিক বলয় গঠন করবেন।

আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজেরি ভূখণ্ড সুসা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা।

এ ছাড়া এই সফরে এরদোগানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভও উপস্থিত ছিলেন।

গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান।

আজারবাইজান সফরে স্ত্রী ছাড়াও এরদোগানের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, তুর্কি সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক ফাহরেতিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এবং ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে তুর্কি প্রতিনিধিদলের প্রধান ওসমান আকান বাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ জাতি নিয়ে আঞ্চলিক নিরাপত্তাবলয় গড়বেন এরদোগান

আপডেট সময় ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১