ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইলহান-রাশিদার ইসরাইলবিরোধী বক্তব্যের নিন্দা জানাতে রেজুলেশন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবের পাশাপাশি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও আয়না প্রেসলির ইসরাইলবিরোধী নানা বক্তব্যের নিন্দা জানানোর দাবিতে রেজুলেশন আনা হয়েছে রিপাবলিকানদের একটি গ্রুপের পক্ষ থেকে।

এ চার আইনপ্রণেতা ইসরাইলবিরোধী নানা সমালোচনা করেছেন— সোমবার রেজুলেশনে এমন অভিযোগ করা হয়েছে।

তাদের দাবি— এ আইনপ্রণেতারা সন্ত্রাসী সংগঠনকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিদের বিরুদ্ধে হামলায় উসকানি দিচ্ছেন।

সম্প্রতি পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সঙ্গে হামাস এবং আফগানিস্তান ও তালেবানকে জড়িয়ে মন্তব্য করলে চারদিকে ইলহান ওমরের সমালোচনা শুরু হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নিন্দা জানানোর দাবি উঠল।

ইসরাইলের দখলদার নীতির বিরুদ্ধে করা ইলহান ওমর, রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং আয়না প্রেসলির অসংখ্য বক্তব্য একসঙ্গে করেছেন রিপাবলিকান পার্টির মাইক ওয়াল্টজ, জিম ব্যাংকস এবং ক্লাউডিয়া টেনিস।

এক বিবৃতিতে মাইক ওয়াল্টজ বলেন, ওমর, তালিব, প্রেসলি ও কর্টেজ অব্যাহতভাবে আমেরিকা এবং আমাদের সবচেয়ে কাছের মিত্রকে হেয় করে যাচ্ছে। ডেমেক্র্যাটরাও এর প্রতিবাদ জানিয়েছেন। আমাদের রেজুলেশনের ওপর স্পিকার ন্যান্সি পেলোসি চাইলে ভোট আয়োজন করতে পারেন। দেখি কী হয়।

এ বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বা তার অফিসের বক্তব্য জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইলহান-রাশিদার ইসরাইলবিরোধী বক্তব্যের নিন্দা জানাতে রেজুলেশন

আপডেট সময় ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১