ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টানা ১১ দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় নারী-শিশুসহ আড়াই শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এরপর হামাসের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে।

গতকাল শনিবারও ইসরায়েলি সেনারা জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে ২৮ বছর বয়সি ফিলিস্তিন নারী ইবতিসাম কাআবানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিন নারী মারা যান।

এর আগে, শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মো. সাঈদ হামাইল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই বর্বতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া টানা ১১ দিনের যুদ্ধ শেষে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির পরও আল–আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে জুমার নামাজসহ অন্যান্য সময় মুসল্লিরা একাধিক হামলার শিকার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত

আপডেট সময় ০৯:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১