ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

২য় ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়ে ,’হাসপাতালে ভর্তি জয়নুল আবদিন ফারুক’

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১২ জুন) জয়নুল আবদিন ফারুকের নমুনা নেওয়ার পর রোববার (১৩ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাকে রোববার (১৩ জুন) রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জয়নুল আবদিন ফারুক গত সপ্তাহে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ গিয়েছিলেন। সেখানে তার দু’জন স্টাফ করোনা পজিটিভ ছিলেন। তাদের মাধ্যমে জয়নুল আবদিন ফারুক সংক্রমিত হয়ে থাকতে পারেন।

জয়নুল আবদিন ফারুক গত ২০ ফেব্রুয়ারি সস্ত্রীক করোনার প্রথম ডোজ ও মার্চ মাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন। তারপরও তিনি আক্রান্ত হলেন।

জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ধারাবাহিকভাবে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ, ১৯৯৬ সালে জুন মাসে সপ্তম, ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

২য় ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়ে ,’হাসপাতালে ভর্তি জয়নুল আবদিন ফারুক’

আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১