ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা করে হুমকিতে পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কোচিং থেকে বাড়ি ফেরার পথে সংখ্যালঘু পরিবারের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

একই রাতে স্কুলছাত্রী কিশোরীর পিতা নাপিতেরচর গ্রামের সহিদ মিয়ার ছেলে সাইফুলের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

এখন পর্যন্ত ধর্ষক যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপরন্তু মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই হিন্দু শিক্ষার্থী কোচিং শেষে সকাল ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। তারিনি বিশ্বাস পরিবারের পারিবারিক শ্মশান এলাকার নির্জন পথ পাড়ি দেয়ার সময় সাইফুল পেছন থেকে তার নাক-মুখ চেপে ধরে অস্ত্রের মুখে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি দাবি করেন, নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করার পর থেকেই সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা করে হুমকিতে পরিবার

আপডেট সময় ০৭:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১