ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ‘লড়তে চান’ গাদ্দাফির ছেলে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার সামনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তার এক সহযোগীর সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস।

২০১১ সালে লিবিয়ার একটি মরুভূমিতে আটক হওয়ার পর সাইফকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাবার মৃত্যুর পর ২০১৫ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। কিন্তু বছর দুই পর ছাড়া পেয়ে জিন্টানের উত্তর-পশ্চিম অঞ্চলে নিজেকে লুকিয়ে রাখেন তিনি।

দ্য টাইমসের সঙ্গে আলাপকালে সাইফের ওই সহযোগী বলেন, তিনি খুব দ্রুত প্রকাশ্য জীবনে ফিরে নির্বাচনের ব্যাপারে বিবৃতি দেবেন।

তার সহযোগীরা জানান, সাইফ বিদেশি কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে তাদের সমর্থন নিয়ে রাজনীতিতে ফিরতে পারেন। এর আগে গাদ্দাফি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থেকে শুরু করে সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসন এবং অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী নেতা জর্জ হায়দারের সমর্থন অর্জন করেন।

দ্য টাইমসের খবরে বলা হয়েছে, লিবিয়ায় আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। গাদ্দাফির ছেলে মনোনয়ন চাইলেও নির্বাচনী আইনে বাধার মুখে পড়তে পারেন। তার রাজনৈতিক জীবনে ফেরা রীতিমতো জটিল একটি ব্যাপার হবে। কারণ, লিবিয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার নামে ওয়ারেন্ট রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ‘লড়তে চান’ গাদ্দাফির ছেলে

আপডেট সময় ০৬:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১