ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে ঢুকে রোগীর গায়ে আগুন, ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে মধ্যপ্রদেশ রাজ্যের একটি হাসপাতালে এক আহত রোগীর গায়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে এক যুবক ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেন। ভয়ঙ্কর এ ঘটনা হাসপাতালের সিসিটিভিতে ধরা পড়েছে।

এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, রাজ্যের সাগর জেলায় ওই দুই ব্যক্তির মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন একজন। এরপর হাসপাতালে ঢুকে আহত ওই ব্যক্তির গায়ে আগুন লাগান অপর ব্যক্তি।

দগ্ধ দামোদর করিরকে বুন্দেলখণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মিলন মাচে রজককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মিলন হাসপাতালে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তার পর এক কোণে এসে আগুন ধরিয়ে দেন। এর পরই দামোদরের কাছে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগতেই সেখান থেকে বেরনোর চেষ্টা করেন দামোদর। মিলনকেও তখন সেখানে থেকে পালাতে দেখা যায়।

সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম কুশওয়া বলেন, আগুন ধরানোর জন্য পেট্রল ব্যবহার করেছিল অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ এবং আহতের বয়ানের ভিত্তিতে মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসপাতালে ঢুকে রোগীর গায়ে আগুন, ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে

আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১