ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার গান্টজকে প্রধানমন্ত্রী হওয়ার টোপ নেতানিয়াহুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। আর নেতানিয়াহু সরে দাঁড়ালে প্রধানমন্ত্রী হবে তারই প্রতিরক্ষামন্ত্রী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ। কিন্তু শর্ত হলো- তাকে নতুন জোট ভেঙে দিতে হবে। তবেই পদত্যাগ করবেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম এন১২ এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

খবরে বলা হয়, যে জোট সরকার রোববার শপথ নিতে যাচ্ছে তা ভেঙে দেওয়ার বিনিময়ে নেতানিয়াহু পদত্যাগ করবেন। কট্টর এ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারবেন বেনি গান্টজ।

ইয়েস আতিদ নেতৃত্বাধীন ৮ দল নিয়ে নতুন যে জোট হয়েছে তাতে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি অন্যতম অংশীদার। সর্বশেষ নির্বাচনে এ দল আসন পেয়েছে ৮টি।

খবরে আরও বলা হয়, নেতানিয়াহুর ঘনিষ্ঠদের কাছ থেকে গান্টজকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। সর্বশেষ নেতনিয়াহুর দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গাণ্টজকে বলা হয়েছে, নেতানিয়াহু পদত্যাগে প্রস্তুত।

যদিও গান্টজের টিম এ প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এ ছাড়া নেতানিয়াহুর পক্ষ থেকে যত প্রস্তাব করা হয়েছে সবগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।

এর আগে ইসরাইলে ৮টি বিরোধী দল মিলে সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। রোববার নতুন জোট সরকার শপথ নেওয়া কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার গান্টজকে প্রধানমন্ত্রী হওয়ার টোপ নেতানিয়াহুর

আপডেট সময় ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১