ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘যোগদান করিনি, বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম’, নুসরাতকে ‘খোঁচা’ শ্রীলেখার

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী শ্রীলেখা এবার মিত্র মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে উদ্দেশ্য করে করা এক মন্তব্যে নুসরাত আর নিখিলের সম্পর্ক নিয়ে খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, ‘বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না।’

অবশ্য পোস্টটি সংগৃহীত বলেই জানিয়েছেন শ্রীলেখা। যেখানে পোস্টের নিচে আবার লেখা ‘ইতি, মুকুল রায়’। আবারও ঘাসফুলের পথে মানে তৃণমূলে পা বাড়াবেন মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশু রায়। এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। জল্পনা আরও বাড়ে গত সপ্তাহে যখন অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যান।

ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, আজই হয়তো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মুকুল-শুভ্রাংশুর। আর সেই সূত্রেই ফেসবুকে পোস্টটি করেছেন শ্রীলেখা মিত্র। যেখানে তিনি পরোক্ষভাবে নুসরাত জাহান এবং নিখিল জৈনের সম্পর্কে টানাপোড়েন নিয়েও বিদ্রুপ করেছেন।

যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় যখন তোলপাড়, তখন নিখিলের মামলা আদালতে গড়িয়েছে। দেওয়ানি আদালতে নুসরাতের থেকে আলাদা থাকতে চেয়ে মামলা করেছেন নিখিল। এমন পরিস্থিতিতেই বিবৃতি জারি করে নুসরাত জানিয়েছিলেন, তুরস্কে ধুমধাম করে নিখিল জৈনের সঙ্গে যে ডেস্টিনেশন ওয়েডিং তিনি করেছিলেন, তা ভারতীয় আইনে বৈধ হয়।

নুসরাত দাবি করেন, নিখিলের সঙ্গে তার ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। তাই বিয়ে নয় নিখিলের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে থাকতেন এবং বিচ্ছেদের কোনও প্রয়োজন নেই বলেই দাবি তার। লিভ-ইনের সেই প্রসঙ্গ তুলে এনেই আবার মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে ফেরা নিয়ে ব্যঙ্গ করলেন অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘যোগদান করিনি, বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম’, নুসরাতকে ‘খোঁচা’ শ্রীলেখার

আপডেট সময় ০৮:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১