ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বিয়ের ১১ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়ের ১১ দিনের মাথায় নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসা এরশাদ আলী নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমরগঞ্জ গ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আক্তারের সঙ্গে ১১ দিন আগে পাশের গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকালে এরশাদ নববধূকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর রাতের খাওয়া সেরে দুজনে একই সঙ্গে ঘুমাতে যান।

স্থানীয়রা জানান, গভীর রাতে জুঁই ঘুম থেকে উঠে বমি করেন, তার শরীরে জ্বর ছিল। আর তার স্বামী এরশাদ টয়লেটে গিয়ে ঘরে ফেরেননি। ভোরে তার লাশ জুঁইয়ের বাবার বাড়ির অদূরে একটি আমগাছের ডালে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী।

এরশাদ পেশায় দিনমজুর। তার স্ত্রী স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। নিহত এরশাদের খালাতো ভাই শাহাদৎ আলী এটিকে আত্মহত্যা নয় বলে দাবি করেন।

রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, এখন অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিয়ের ১১ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

আপডেট সময় ১০:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১