ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে অদ্ভুত তিন শর্ত দিল অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া।

ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে দল দেখে বিস্মিত হবেন যে কেউ। ওই দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারসহ আট তারকাই নেই।

এমন বিস্ময়ের রেশ কাটার আগেই বাংলাদেশকে আরও একবার চমকে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরে আসার আগে অদ্ভুত তিন শর্ত দিয়েছে তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম শর্ত—

বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে খেলোয়াড়দের। বিমান থেকে নেমে বাসে করে দল সরাসরি টিম হোটেলে চলে যেতে চাইছে অস্ট্রেলীয় দল। করোনা মহামারিকে সামনে রেখে এমন শর্ত অদ্ভুতই বটে।

দ্বিতীয় শর্ত— হোটেল নিয়ে যা বিসিবির খরচকে বাড়িয়ে তুলবে।

সিএ চাচ্ছে— পুরো হোটেলই অজিদের জন্য বুকিং করতে হবে। বাইরের কোনো অতিথি বা গ্রাহক সেই হোটেল ব্যবহার করতে পারবেন না। যতদিন অস্ট্রেলিয়া দল সেই হোটেলে অবস্থান করবে, অন্য গ্রাহককে ভাড়া নিতে পারবে না।

অস্ট্রেলিয়ার তৃতীয় শর্ত—

একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সম্পন্ন করতে হবে। তৃতীয় শর্তের বেলায় বিসিবি কিছুটা হলেও চিন্তিত।

কারণ করোনার কারণে ভেন্যু বাছাইয়ের সুযোগ কম। এদিকে গত কয়েক মাস ধরে ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর বেশ চাপ যাচ্ছে। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একাধিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছিল বিসিবি।

কিন্তু অস্ট্রেলিয়ার এই শর্তে সেই পরিকল্পনাও ভেস্তে যেতে চলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এসব শর্ত নিয়ে আলোচনায় বসেছে বিসিবি।

বোর্ডের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের দাবিতে অনড়। এখন বিসিবির বোর্ডসভা শেষে সর্বশেষ সিদ্ধান্ত জানা যাবে।

প্রসঙ্গত আসন্ন বাংলাদেশ সফরে রিয়াদ বাহিনীর বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। জুলাইয়ে বাংলাদেশে পা রাখবে টিম অস্ট্রেলিয়া। সিরিজ মাঠে গড়াবে আগস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশকে অদ্ভুত তিন শর্ত দিল অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৪:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১