ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফাদার অব দ্য ন্যাশন’-এর ফার্স্টলুক প্রকাশ

আকাশ বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ঘটনাবহুল ত্যাগ ও অর্জনের আলোকচিত্র তুলে ধরে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টরি চলচ্চিত্র ‘ফাদার অব দ্য ন্যাশন’।

বৃহস্পতিবার (১০ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান বর্ণ গ্রুপের পক্ষ থেকে ‘ফাদার অব দ্য ন্যাশন’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারটি ডিজাইন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী আহসানা অঙ্গনা।

পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টরিটির চিত্রনাট্যকার ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, গত চার মাস আগেই আমরা ডকুমেন্টরিটির কাজ শুরু করেছি। চিত্রনাট্য ও গবেষণার কাজ শেষ হয়েছে। এর দৈর্ঘ্য হবে মহান মুক্তিযুদ্ধের সালকে স্মৃতিময় করতে ৭১ মিনিট। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ডকুমেন্টরি মুক্তি পাবে চলতি বছরের ১৪ ডিসেম্বর।

তিনি আরও জানান, ‘ফাদার অব দ্য ন্যাশন’-এ থাকবে স্বীকৃতিপ্রাপ্ত ২১ জন কবির কবিতা, ৭ জন গল্পকারের গল্প, ৬ জন বিখ্যাত পেইন্টারের বঙ্গবন্ধুকে নিয়ে স্কেচ, জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা থেকে কোটেশন, বঙ্গবন্ধুর ভাষণ, আলোকচিত্র, বঙ্গবন্ধুর বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার স্মৃতিচারণ এবং ১৫ আগস্টের শহীদদের আলোকচিত্র।

ডকুমেন্টরিটি নির্মাণ হচ্ছে বর্ণ প্রকাশ লি. কর্তৃক প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১ হাজার ৩০০ ছবি সম্বলিত অ্যালবাম ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’-এর উপর ভিত্তি করে।

এর প্রযোজক আলহামরা নাসরিন হোসেন লুইজা বলেন, দীর্ঘ ৮ বছর পরিশ্রম করে নিজস্ব অর্থায়নে আমি প্রকাশ করেছি ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বই। বুধবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বইটির প্রশংসা করেছেন। ডকুমেন্টরিটির বিষয়েও তিনি অবগত।

প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিনেম্যাকিংয়ের ব্যানারে নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টরি চলচ্চিত্র ‘ফাদার অব দ্য ন্যাশন’-এর গবেষণা টিমে কাজ করেছেন আহসানা অঙ্গনা, অয়ময় অরণ্য, ইমরান হোসেন, মুন্না, মো. রফিকুল ইসলাম ও মুক্তার হোসেন।

ডকুমেন্টরিটির উপদেষ্টা হিসেবে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল এবং অধ্যাপক ড. এ. টি. এম. রেজাউল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ফাদার অব দ্য ন্যাশন’-এর ফার্স্টলুক প্রকাশ

আপডেট সময় ১০:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১