ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

বড়ভাইকে হত্যায় প্রধান শিক্ষক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আফতাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই ইয়াকুব আলী রাজনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার সদর ইউপির মহাসহস্র এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

শহীদুল ইসলাম বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে।

নিহত আফতাব উদ্দিনের স্ত্রী-পুত্রের অভিযোগ, শহীদুল ইসলামের নির্দেশে গত ১৬ মে আফতাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী আফতাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শহীদুল ইসলামকে রাজনগর থেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ ও নিহত আফতাব উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আফতাব উদ্দিনের সঙ্গে ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল।

এর জের ধরে গত ১৬ মে সকালে তারা দা ও লাটিসোটা নিয়ে আফতাব উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষক আফতাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবিতে গত ২১ মে এলাকাবাসী দক্ষিণভাগ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বড়ভাইকে হত্যায় প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০৮:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১