ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডায় গাড়িচাপায় মুসলিম হত্যার ঘটনায় এবার মুখ খুললেন এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডায় পাকিস্তানি এক মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন তিনি।

গতকাল বুধবার তুরস্কের একে পার্টির সংসদীয় এক বৈঠকে একথা বলেন এরদোয়ান। তিনি বলেছেন, ‘ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা থেকে মুসলিমদের বিভিন্ন দেশে মুসলিমরা হত্যা ও বৈষম্যের শিকার হন।’ এর আগে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কড়া বার্তায় উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিগুণ উদ্যোমী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার পার্লামেন্টের হাউজ অব কমন্সে এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, এটা একটি সন্ত্রাসী হামলা। যা আরেকটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা থেকে একজন উৎসারিত হয়েছে। ঘৃণার বিরুদ্ধে আমরা অফলাইন এবং অনলাইনে লড়াই চালিয়ে যাব, এর মধ্যে রয়েছে অতি-ডানপন্থী গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়া। প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্তির মাধ্যমে আমরা তেমনটা করেছি।

উল্লেখ্য, গত রবিবারের এ ঘট্নায় ওই পরিবারের একজন সদস্য হামলা থেকে বেঁচে গেছে। ৯ বছর বয়সী ওই শিশু এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় ২০ বছর বয়েসী হামলাকারী নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতরা হলেন সাঈদ আফজাল (৪৬) এবং তার স্ত্রী মাদিহা সালমান (৪৪), আফজালের মা (৭৪) এবং আফজাল-মাদিহা দম্পতির কন্যা ইয়ুমনাহ আফজাল (১৫)। এই দম্পতির একমাত্র পুত্র ফায়েজ আফজাল (৯), যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কানাডায় গাড়িচাপায় মুসলিম হত্যার ঘটনায় এবার মুখ খুললেন এরদোয়ান

আপডেট সময় ০৬:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১