ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর

পরকীয়ায় রাজি না হওয়ায় স্বপ্নাকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে পরকীয়ায় রাজি না হওয়ায় নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মৌলভীবাজার থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামি সৈজউদ্দিন খান (৭০) ঝালকাঠির তোরাব আলী খানের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাসিবুল আলম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

উপপুলিশ কমিশনার হাসিবুল আলম বলেন, নিহত স্বপ্না রায় বিভিন্ন মেসে রান্না করা খাবার সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।

গত ১৬ মে সকালে স্বপ্না রায় বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাইর হয়। এ সময় টঙ্গী পূর্ব থানার দিন দত্তপাড়া হাউস বিল্ডিং শাহাদাতের বাড়ির সামনে এলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামিরা ধারালো চাকু দিয়ে স্বপ্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে নিহত নারীর মেয়ে তুলি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার ইলতুৎমিস ঘটনার রহস্য উদ্ঘাটন করে মূল আসামিকে গ্রেফতার দেখান।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজার বড়লেখা থানাধীন এলাকা থেকে আসামি সৈজউদ্দিনকে গ্রেফতার করে। হত্যায় ব্যবহৃত ধারালো রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাভেদ মাসুদ, পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মামলার তদন্তকারী কর্মকর্তা সজল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

পরকীয়ায় রাজি না হওয়ায় স্বপ্নাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১