ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেলজিয়ামের ব্রাসেলসে ১৪ জুন অনুষ্ঠেয় ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর। জেন সাকি বলেন, বাইডেন ও এরদোগানের জন্য এ বৈঠক একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একই সঙ্গে এমন ক্ষেত্রও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতপার্থক্য বিদ্যমান।

এর আগে রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ নিয়ে বলেছিলেন— ‘যদি তুমি মিত্র হও, তা হলে আমাদের সঙ্গে দাঁড়াও, শত্রুদের সঙ্গে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে— তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।

‘শক্তিশালী তুরস্ক’ ছাড়া ন্যাটো শক্তিশালী থাকবে না বলে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন— তুরস্ককে এভাবে যারা কোণঠাসা করার চেষ্টা করবে, তারা গুরুত্বপূর্ণ বন্ধুকে হারাবে।

জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছেন বাইডেন

আপডেট সময় ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১