ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল থাকবে।

চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ না হলে এবং ইরানের আচরণে পরিবর্তন না এলে এসব অবরোধ থাকবে।

এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয় তা সদ্যবিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে চুক্তিতে ওয়াশিংটনের পুনরায় যোগ দেওয়া নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তা অবরোধ তোলার বিষয় নিয়ে আটকে আছে। এদিকে ইরান সব অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দিচ্ছে। কিন্তু মানবাধিকার ও চরমপন্থিদের প্রতি ইরানের সমর্থনজনিত উদ্বেগ থেকে যেসব অবরোধ আরোপ করা হয়েছে, সেগুলো বহাল রাখতে চাচ্ছে বাইডেন প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১