ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া, গভীর পর্যবেক্ষণ ভারতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক বছরের বেশি সময় ধরে লাদাখে মুখোমুখি অবস্থানে রয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী। তবে ভারত বলছে, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মঙ্গলবার এ খবর জানিয়েছে ইকোনোমিকস টাইমস।

ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি চীন এই মহড়া দিয়েছে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়।

এ ছাড়া ভারতীয় বিমান বাহিনী রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়, চীনের জিনজিয়াং ও তিব্বত অঞ্চলের হোতান, গার গুনসা, কাশগার, হোপিং, ডোংকা জোং, লিনজি ও পানগাত বিমান ঘাঁটির ওপর নজর রাখছে ভারতীয় বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া, গভীর পর্যবেক্ষণ ভারতের

আপডেট সময় ০৯:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১