ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে। যুক্তরাষ্ট্রও এই টিকা পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকান সরকার আমাদের জানিয়েছে, তারা আমাদের টিকা দেবে। তবে কী পরিমাণ দেবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। আমরা চাইব যেন বেশি করে দেয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। আমাদের ১৫ লাখ মিনিমাম লাগবে। কিন্তু আমরা চেয়েছি ২০ লাখের মতো। দেখি কত দেয়।’

সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্র ৭০ লাখ টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মাসখানেক আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টিকা চেয়েছিলেন। টিকা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছিলেন মার্কিন দূত।

এদিকে একটি অনুষ্ঠানে মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ করোনা পরিস্থিতির কারণে টিকা না পেয়ে সরকার বিভিন্ন সোর্স থেকে তা সংগ্রহ করছে। তিনি জানান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। যথাসময়ে টিকা চলে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১