ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোশনের আবেদনে শ্রাবন্তীকে আদালতে তলব

আকাশ বিনোদন ডেস্ক : 

তিক্ততা ভুলে আবারও টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ফিরে পেতে আদালতে আবেদন করেছেন তার স্বামী রোশন সিং। রোশনের সেই আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছেন আদালত। আগামী জুলাই মাসে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে।

ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকাতে আবেদন করেছেন তিনি।

রোশন জানিয়েছেন, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
তবে অনেকেই মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশনের ভাষ্য, শ্রাবন্তীর যেমন জীবন-যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ঝিনুক নামে ছেলেও রয়েছে। মায়ের সঙ্গেই থাকে সে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোশনের আবেদনে শ্রাবন্তীকে আদালতে তলব

আপডেট সময় ১০:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১