ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের ওয়েবসাইট অচল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম এবং ব্রিটিশ সরকারের ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। এর মধ্যে ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ফিনানসিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, সিএনএন, ব্লুমবার্গ নিউজ ও ব্রিটিশ সরকারের গভ.ইউকে ওয়েবসাইটগুলোতে ত্রুটি দেখা দিয়েছে।

কাতারভিত্তিক আল-জাজিরা এবং বিবিসি ওয়েবসাইটও সাময়িকভাবে সমস্যার মুখে পড়েছে। ফরাসি সংবাদপত্রের ওয়েবসাইট লি মনডে স্থানীয় সময় সকাল ১০টা থেকে এরর দেখাচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক বাণিজ্য কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অচল হওয়া সাইটগুলোতে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ এবং ‘কানেকশন ফেইলর’ দেখা দেয়ায় পাঠকরা ওয়েবসাইটগুলোতে প্রবেশাধিকার পাচ্ছে না। পাঠকরা সিএনএনে প্রবেশ করলে সেখানে ‘ফাস্টলি এরর: আননোন ডোমেইন: সিএনএন.কম‘ দেখাচ্ছে। ওয়েবসাইট অচল হওয়ার মূল কারণ তৎক্ষণাৎ উদঘাটন করা যায়নি।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে সানফ্রানসিস্কোভিত্তিক ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি ‘এজ ক্লাউড’ সেবা দিয়ে থাকে। এর মাধ্যমে ওয়েবসাইটগুলো দ্রুত লোড করতে পারে এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’ বা ডস হ্যাকার আক্রমণ থেকে সাইটগুলোকে রক্ষা করে। ফ্যাস্টলি কর্তৃপক্ষ বলছে, তাদের সিডিএন- গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের ওয়েবসাইট অচল

আপডেট সময় ০৬:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১