ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে গাড়িচাপায় হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডায় একটি মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। মুসলিম হওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই পরিবারের একজন সদস্য হামলা থেকে বেঁচে গেছে। নয় বছর বয়সী ওই শিশু এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক।
কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, রোববার (৬ জুন) পূর্বপরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডনে এ হামলা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগ ২০ বছর বয়সী এক কানাডিয়ানের বিরুদ্ধে চারজনকে হত্যা ও আরেকজনকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পল ওয়েট জানিয়েছেন, মুসলিম হওয়ায় তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো বিদ্বেষের বশবর্তী হয়ে এ হামলা চালানো হয়েছে।

এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, কানাডায় ইসলামোফোবিয়ার (ইসলাম ধর্মের প্রতি ভীতি) কোনো স্থান নেই। মুসলিমদের বলতে চাই আমরা আপনাদের পাশে আছি, কানাডা আপনাদের পাশে আছে। অন্টারিওর ঘটনায় আমি আতঙ্কিত। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি, হাসপাতালে ভর্তি সেই শিশুর পাশে আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে গাড়িচাপায় হত্যা

আপডেট সময় ১২:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১