ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাসের হুমকির পর ইসরাইলি দখলদারদের মিছিল ভণ্ডুল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের ডানপন্থী দখলদাররা আল আকসা মসজিদ প্রাঙ্গন দিয়ে একটি পতাকা মিছিল বের করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের হুমকির মুখে মিছিলটির অনুমতি বাতিল করেছে ইসরাইলি পুলিশ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার ইসরাইলের কট্টরপন্থি দখলদাররা পূর্ব জেরুজালেম দিয়ে এই বিতর্কিত পতাকা মিছিল বের করার পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ইসরাইলের পুলিশ দেশটিতে উত্তেজনার দোহায় দিয়ে মিছিলের অনুমতি দেয়নি।

পুলিশের ভাষ্য, এই ধরনের মিছিল করার এটা উপযুক্ত সময় নয়।

মিছিল আয়োজনকারীদের একজন মুখপাত্র বলেন, পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় তারা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ইসরাইলের পুলিশ শুধু শুধুই এই মিছিলের অনুমতি বাতিল করেনি। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কমান্ডার খলিল হায়া মিছিল বের না করার হুমকি দিয়েছিলেন।

এরপরই ইসরাইলের নিরাপত্তা বাহিনী পতাকা মিছিলের অনুমতি বাতিল করে। তবে হামাসের হুমকির সঙ্গে মিছিল বাতিলের সংশ্লিষ্টতা আছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি পুলিশ।

মিছিল না করতে দখলদার বাহিনীকে সতর্ক করে হামাসের এই নেতা বলেন, দখলদারদের মিছিল নতুন করে সহিংসতা সৃষ্টি করবে। আমরা বৃহস্পতিবার ইসরাইলি দখলদারদের পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গন দিয়ে মিছিল নিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করছি।

তিনি স্পষ্টভাবে বলেন, আশা করি বৃহস্পতিবার আরেকটি ‘১০ মে’ হবে না।

গত মাসের ১০ মে জেরুজালেম থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের মুখে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল লক্ষ্য করে রকেট ছোড়ে। এরপর ইসরাইলের সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যায়। টানা ১১ দিন যুদ্ধে অর্ধশতাধিক নারী ও শিশুসহ ২৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে, হামাসের রকেট হামলায় ইসরাইলের দুইজন শিশুসহ ১২ জন নিহত হয়েছিল। পরে মিসরের মধ্যস্থতায় উভয় দেশ পরে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

মিছিল বাতিলের বিষয়ে ইসরাইলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই সময়ে ওই রুটে মিছিলের অনুমোদন দেওয়া হয়নি। অনুমতির বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন উল্লেখ করে পুলিশ আরও বলেছে, এটা অন্য সময়ে অথবা ভিন্নভাবে আয়োজন করার বিষয়টি খতিয়ে দেখা হবে।

তবে কট্টরডানপন্থি ইসরাইলের নাগরিকরা হামাসের হুমকির কারণে মিছিলের অনুমতি বাতিল না করার আহ্বান জানালেও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পুলিশের প্রতি মিছিলের অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামাসের হুমকির পর ইসরাইলি দখলদারদের মিছিল ভণ্ডুল

আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১