ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই তরুণ দুই তরুণীর ‘অশ্লীল’ ভিডিও, আটক চারজন

আকাশ জাতীয় ডেস্ক:

ভিডিও বানানোর অ্যাপ ‘লাইকি’র মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করেন দুই তরুণ ও দুই তরুণী। এ অভিযোগে রাজশাহীতে চারজনকে আটক করা হয়েছে। রোববার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মুশরইল বারোরাস্তার মোড় এলাকার শাকিল হোসেনের ছেলে রাব্বি ওরফে রোমিও (২৩) এবং পবা উপজেলার কানপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে ইমন (২০)। এছাড়া এদের সঙ্গে আরও দুই তরুণীকে আটক করা হয়েছে।

পরে সোমবার দুপুরে এ বিষয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপথগামী করার অপরাধে এই চারজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশ্লীলতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১ জুন টিকটকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর অভিযোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছিলো মহানগর ডিবি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই তরুণ দুই তরুণীর ‘অশ্লীল’ ভিডিও, আটক চারজন

আপডেট সময় ১০:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১